ছবির ক্যাপশন:
ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের চর খাজুরা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম (৪৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নিজ বাড়িতে ঘূর্ণিঝড়ে ভাঙা ঘর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। নিহত শরিফুল ইসলাম ওই গ্রামের মৃত গোলাম নবী লস্করের ছেলে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন উদ্দিন জানান, গত সোমবার রাতে ঘূর্ণিঝড় রিমালে কৃষক শরিফুলের বাড়ির বিদ্যুতিক তার ছিড়ে যায়। সকালে বাড়ি মেরামতের কাজ করার সময় দুর্ঘটনাবসত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারে সদস্যরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক শরিফুলকে মৃত ঘোষণা করেন।
