পানি ঘোলা করতে নিষেধ করে প্রাণ হারালো শিশু আসিফ

আপলোড তারিখঃ 2024-05-29 ইং
পানি ঘোলা করতে নিষেধ করে প্রাণ হারালো শিশু আসিফ ছবির ক্যাপশন:

ঝিনাইদহের শৈলকুপায় আসিফ (১১) নামে এক শিশু খুন হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মনোহরপুর গ্রামের কুমার নদে এই ঘটনা ঘটে। আসিফ মনোহরপুর গ্রামের মহিদুল ইসলাম জুনুর ছেলে। শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শিশু আসিফ দুপুরে ছিপ দিয়ে কুমার নদে মাছ ধরছিল। এ সময় মনোহরপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে সনি (২০) কুমার নদে নেমে পানি ঘোলা করছিল। এতে আসিফের মাছ ধরা বাধাগ্রস্থ হওয়ায় সনিকে পানি ঘোলা করতে নিষেধ করে। এনিয়ে তাদের মধ্যে বাদানুবাদের সৃষ্টি হলে সনি নদের পাড়ে থাকা ধারালো বাঁশের খোচা দিয়ে আসিফের ঘাঁড়ে আঘাত করে। বাঁশের সুচালো অংশ আসিফের ঘাড়ে বিধেঁ গেলে সনি সেখান থেকে পালিয়ে যায়। অতিরিক্ত রক্ত ক্ষরণ হওয়ায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। দীর্ঘ সময় জখম অবস্থায় শিশু আসিফ সেখানেই পড়ে ছিল।

ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। অভিযুক্ত সনিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। তবে এ ব্যাপারে এখনো শৈলকুপা থানায় কোন মামলা হয়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)