চুয়াডাঙ্গায় সড়ক নিরাপত্তায় মোবাইল কোর্ট পরিচালিত

আপলোড তারিখঃ 2024-05-26 ইং
চুয়াডাঙ্গায় সড়ক নিরাপত্তায় মোবাইল কোর্ট পরিচালিত ছবির ক্যাপশন:

সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটায় শহরের রেলবাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ- বিআরটিএ আয়োজিত এ মোবাইল কোর্ট পরিচালনাকালে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ (১) ধারায় তিনটি ও ৬৬ ধারায় একটি মামলা ও এক হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহমান। এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. আবু জামাল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)