আলমডাঙ্গায় পরিবহণ ব্যবসায়ী রুপকের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2024-05-26 ইং
আলমডাঙ্গায় পরিবহণ ব্যবসায়ী রুপকের ইন্তেকাল ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা থানাপাড়া নিবাসী পরিবহণ ব্যবসায়ী আব্দুল্লাহ আল আরিফ রূপক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে কুষ্টিয়ায় ডাইয়ালাইসিস চিকিৎসার সময় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলে ৫৮ বছর। আল আরিফ রুপক আলমডাঙ্গার কালিদাসপুর ইউপির প্রয়াত চেয়ারম্যান সরোয়ার হোসেন সারু মিয়ার ছোট ছেলে। এদিকে, তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পারিবারিক সূত্রে জানা যায়, পরিবহণ ব্যবসায়ী আব্দুল্লাহ আল আরিফ রূপক দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। বিভিন্ন স্থানে তার চিকিৎসাও চলছিল। এরই মধ্যে গতকাল সকাল নয়টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য কুষ্টিয়ায় নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রূপকের মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি ভাই, বোন, স্ত্রী ও সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবরে আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীসহ পরিচিতরা তাকে শেষবার দেখতে  থানাপাড়ার বাড়িতে ভিড় করে।

এদিকে, গতকাল বাদ মাগরিব জানাজা শেষে আলমডাঙ্গা দারুস সালাম কবরস্থানে তার লাশের দাফনকার্য সম্পন্ন করা হয়। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন মেঝো ভাই বিশিষ্ট ঠিকাদার আব্দুল্লাহ আল হুসাইন দীপক মিয়া ও একমাত্র ছেলে আব্দুল্লাহ আল আজিজ অপু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)