জীবননগরে ১৭১ বোতল ফেনসিডিলসহ একজন আটক

আপলোড তারিখঃ 2024-05-26 ইং
জীবননগরে ১৭১ বোতল ফেনসিডিলসহ একজন আটক ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলায় অভিযান চালিয়ে ১৭১ বোতল ফেনসিলিডসহ সুন্দর আলী (৩৬) নামের এক ব্যক্তি আটক হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার গঙ্গাদাসপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে জীবননগর থানা পুলিশ। এসময় আটক সুন্দর আলীর নিকট থেকে ১৭১ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। সুন্দর আলী একই উপজেলার হাবিবপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। থানা সূত্রে জানা যায়, জীবননগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসানের নেতৃত্বে থানাধীন বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল বিকেলে গঙ্গাদাসপুর গ্রামে অভিযান চালিয়ে সুন্দর আলীকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ১৭১ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। গতকালই আটককৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)