ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের মধুপুর গ্রামে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ র্যাব-৬। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের গ্রেপ্তাার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন- কুষ্টিয়া ইবি থানার আবদালপুর গ্রামের আকবার মন্ডলের ছেলে আরশাদ আলী মন্ডল (৬০) ও আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের মধুপুর গ্রামের সুজন আলী (৩৫)। তারা দুজন উপজেলার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন বলে জানান র্যাব কর্মকর্তারা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে আসামিরা গাঁজা নিয়ে মধুপুর গ্রামের ব্যবসায়ী সুজনের বাড়িতে বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে, এমন খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। র্যাবের উপস্থিত টের পেয়ে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। তবে র্যাব সদস্যরা তাদের ধাওয়া করে আটক করেন। পরে তাদের দেওয়া স্বীকারোক্তিতে প্লাস্টিক ব্যাগে করে আনা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া বলেন, র্যাব সদস্যরা সংশ্লিষ্ট মামলার পর থানায় হস্তান্তর করেছে। আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।
