ছবির ক্যাপশন:
দর্শনায় মাসব্যাপী মৎস্য চাষের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় দর্শনা মৌচাক সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও যাতায়াত ভাতা প্রদান করা হয়। সনদ ও যাতায়াত ভাতা প্রদান করেন যুব উন্নয়ন অধিদপ্তরের চুয়াডাঙ্গার উপ-পরিচালক মাসুম আহমেদ। প্রশিক্ষণ প্রদান করেন যুব উন্নয়ন অফিসার গিয়াস উদ্দিন। প্রশিক্ষণের সার্বিক সহযোগিতা করেন মৌচাক সমাজ উন্নয়নের ম্যানেজার মকবুল হোসেন। এছাড়া তত্ত্বাবধায়নে ছিলেন জিল্লুর রহমান ও আব্দুলাহ আল মামুন।
