ঝিনাইদহ আঞ্জুমান মফিদুল ইসলামে অ্যাম্বুলেন্স প্রদান

আপলোড তারিখঃ 2024-05-25 ইং
ঝিনাইদহ আঞ্জুমান মফিদুল ইসলামে অ্যাম্বুলেন্স প্রদান ছবির ক্যাপশন:

ঝিনাইদহের বিভিন্ন স্থান থেকে অজ্ঞাত মরদেহ বহনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলাম ঝিনাইদহ শাখাকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছেন দেশের বিশিষ্ট নাক, কান, গলা বিষয়ক চিকিৎসক মো. শাহবুব আলম লাভলু। গতকাল শুক্রবার সকালে শহরের আঞ্জুমান মফিদুল ইসলাম কার্যালয়ে তিনি অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন। এসময় ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মাসুম, সাবেক মেয়র সাইদুল করিম মিণ্টু, আঞ্জুমান মফিদুল ইসলাম ঝিনাইদহ শাখার সভাপতি আমিনুর রহমান টুকু, ব্যবসায়ী খোন্দকার সাখাওয়াত হোসেন হিলু মিয়া, ড্রিমভ্যালী পার্কের এমডি মোয়াজ্জেম হোসেন, মাওলানা মাহদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঝিনাইদহের কৃতী সন্তান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মো. শাহবুব আলম নিজ জেলার জন্য এই অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন। তবে ওই অনুষ্ঠানে অনেক কোটিপতি উপস্থিত ছিলেন, যারা আঞ্জুমান মফিদুল ইসলাম এমন অ্যাম্বুলেন্স দান করতে পারতেন। এ নিয়ে অনেককে ফিসফাস করতে দেখা যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)