ছবির ক্যাপশন:
ঝিনাইদহে অভিযান চালিয়ে কামরুজ্জামান (৩৩) নামের অপরহরণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। গতকাল বৃগস্পতিবার ঝিনাইদহ সদর থানাধীন হাট গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কামরুজ্জামান ওই গ্রামের কাশেম বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে ধারা-৭, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) এ একটি অপহরণ মামলা দায়ের করেন ভুক্তভোগী অপহৃত কিশোরীর মামা ডা. মোহাম্মদ মুরাদুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকা মিরপুর মডেল থানাধীন শেওড়াপাড়া এলাকার ডা. মোহাম্মদ মুরাদুলের ভাড়া বাসায় থেকে লেখাপড়া ও অন্যান্য সময় মামাতো ভাই-বোনদের দেখাশোনা করতো ভুক্তভোগী কিশোরী। অভিযুক্ত কামরুজ্জামান ডা. মোহাম্মদ মুরাদুলের পাশের ফ্ল্যাটে ভাড়ায় থাকা বোন ডা. আয়েশা সিদ্দিকার ব্যক্তিগত গাড়িচালক হওয়ায় ওই কিশোরীর পরিচিত ছিল। কামরুজ্জামান বিবাহিত ও সন্তানের কথা গোপন করে। গত ৯ মে বিয়ের প্রলোভন দেখিয়ে রাত ৮টার দিকে ভিকটিমকে কৌশলে অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে ডা. মুরাদুল ইসলাম নিজেই বাদী কামরুজ্জামানের মামলা দায়ের করেন।
অভিযোগের পর গোপন সংবাদের মাধ্যমে কামরুজ্জামানের অবস্থান নিশ্চিত হয়ে গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার এবং আসামি কামরুজ্জামানকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুজ্জামান ঘটনার সাথে সম্পৃক্ততা স্বীকার করেন। পরে কামরুজ্জ¥ানকে ডিএমপি ঢাকা জেলার মিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
