অতঃপর হোসেনের টুলের আঘাতে মিলন জখম

আপলোড তারিখঃ 2017-09-10 ইং
অতঃপর হোসেনের টুলের আঘাতে মিলন জখম ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার একাডেমী মোড়ে ফল দোকানী ও ডাব বিক্রেতার বাকবিতন্ডা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা একাডেমী মোড়ে হোসেন নামের ফল দোকানের কর্মচারির ছোড়া লোডার রডের তৈরী টুলের আঘাতে মিলন নামের এক ভ্রাম্যমাণ ডাব বিক্রেতা জখম হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে এঘটনা ঘটে। পরে একাডেমী মোড়ের স্থানীয় ব্যবসায়ীরা মিলনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশের উপস্থিতিতে বিষয়টি মিমাংসা করার চেষ্টাও করে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। জানা গেছে, একাডেমী মোড়ের মিনারুলের ছেলে রাজুর ফলের দোকানের কর্মচারি আলমডাঙ্গা চিৎলা ইউনিয়নের দরবেশপুর-কুলপালা মহসীনের ছেলে হোসেন (১৪) এর সাথে চুয়াডাঙ্গা সদরের মোমিনপুরের মৃত আমজাদের ছেলে একাডেমী মোড়সহ শহরের ভ্রাম্যমাণ ডাব বিক্রেতা মিলন (২৮) এর ফল বিক্রি নিয়ে বাকবিন্ডা বাধে। একপর্যায়ে ফল দোকানি হোসেন রাগান্নিত হয়ে তার দোকানের সামনে থাকা লোডার রডের তৈরী টুল ছুড়ে মারলে টুলের আঘাতে মিলনের হাতের কব্জি কেটে যায়। পরে ফলের দোকানের মালিক রাজুসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আবার একাডেমী মোড়ে নিয়ে আসে। এবং ডাব বিক্রেতা মিলনের কাছ থেকে হাসপাতালের চিকিৎসকের দেওয়া প্রেসক্রিপশন কেড়ে নিয়ে নিজেদের কাছে রাখে। কি কারণে প্রেসক্রিপশন কেড়ে নিয়েছে জানতে চাইলে স্থানীয় অনেকে বলেন, এই প্রেসক্রিপশন নিয়ে যাতে মিলন থানায় মামলা করতে না পারে সেই জন্য কেড়ে নেওয়া হয়েছে হয়তো। পরে ঘটনাস্থলে পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় মিলন চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ করেছে। এবিষয়ে এসআই প্রসাদ কুমার চাকী জানান, খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করি। এছাড়া এঘটনায় মিলন থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি এই প্রতিবেদককে জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)