গাংনীতে পোলিং এজেন্ট ও আনসার সদস্যের দণ্ড

আপলোড তারিখঃ 2024-05-22 ইং
গাংনীতে পোলিং এজেন্ট ও আনসার সদস্যের দণ্ড ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে ভোটদানে প্রভাবিত করায় এক পোলিং এজেন্টকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের চিৎলা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে চিৎলা গ্রামের লস্কর শেখের ছেলে সাইদুল ইসলামকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দণ্ডিত সাইদুল ইসলাম এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর পোলিং এজেন্ট ছিলেন। ভোটারদের প্রভাবিত করায় দায়ে তাকে আটক করেন প্রিজাইডিং অফিসার। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম তাকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৭১/চ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অপর দিকে, একই উপজেলার কাথুলী ইউনিয়নের খাসমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অন্যের পরিচয়পত্র ব্যবহার করে নির্বাচনী ডিউটি পালন করার অপরাধে বায়জিদ আল নোমান নামের এক ভুয়া আনসার সদস্যকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)