সম্পত্তি আত্মসাতের প্রতিবাদে নারীর সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2024-05-20 ইং
সম্পত্তি আত্মসাতের প্রতিবাদে নারীর সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:

জোর করে জমি লিখে নেওয়া ও স্থাপনা নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক নারী। গতকার রোববার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে অলোকা রানী দে নামের এক নারী লিখিত বক্তব্যে তার অভিযোগ তুলে ধরেন। অলোকা রানী ঝিনাইদহ সদর উপজেলার পোতাহাটি গ্রামের মৃত দিলীপ কুমার দে-এর স্ত্রী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, একটি ছেলে ও মেয়ে সন্তান রেখে আমার স্বামী ২০০০ সালের ১৬ জানুয়ারি তারিখে মারা যান। ডাকবাংলা ত্রিমোহনী তে আমার স্বামীর নামীয় ১৬.৩৩ শতক জমি ছিল। হিন্দু আইন অনুযায়ী এর মধ্যে আমি ৮.১৬৫ শতক ও আমার ছেলে ৮.১৬৫ শতক জমি পাবে। আমার পুত্রের অংশের ৬ শতক জমি জুয়েলের ও সোহেলের নিকট বিক্রি করিয়া দেয়।
পরবর্তীকালে কিছু অসাধু ব্যক্তি মাগুরাপাড়া গ্রামের মৃত. মান্নান শেখের ছেলে ইসরাফিল শেখ আমার ছেলেকে ভুল বুঝাইয়া রেজিস্ট্রি অফিসে নিয়া যাইয়া প্রথমে ৪ শতক ও পরে আরো ৬ শতক জমি গতআগস্ট মাসের ২ তারিখে জোরপূর্বক রেজিস্ট্রি করে নেয়। আমার অংশের ৮ শতক জমির উপর রাইস মিলের একটি ঘর ছিল। যাহা রাতের অন্ধকারে ইসরাফিল শেখ ভেঙ্গে দেয় এবং সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ করার চেষ্টা করে। ফলে আমি বাদী হয়ে দেওয়ানি আদালতে একটি মামলা করি। যার নং-৮৫/২০২৪। পরে ইসরাফিল শেখ আমার পুত্র দীপঙ্কর দে এর বিরদ্ধে মিথ্যা ভাবে হয়রানি করার জন্য আমলী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঝি. সি. আর ১১৫/২০২৪ ইং তারিখে মামলা করে ভূমি অপরাধ ও প্রতিকার আইন-২০২৩ এর ৪(খ) (গ) (চ ৪ ধারা মোতাবেক মামলা করে।
উক্ত মামলা করার পর ইসরাফিল শেখ আমার ও আমার পুত্রকে বিভিন্নভাবে হুমকি প্রদান অব্যাহত রেখেছে। আমার দায়েরকৃত মামলাটির কোন প্রতিকার পাচ্ছি না। ইসরাফিল এলাকার সন্ত্রাসী প্রকৃতির লোকজন নিয়ে আমাকে এলাকায় থাকতে দিচ্ছে না। আমি বর্তমানে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। তাই আমার জীবনের নিরাপত্তা ও আমার জমিতে যাহাতে অন্যায়ভাবে কোন নির্মাণ কাজ করিতে না পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করিতে প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রুম্পা পাল ও প্রতিমা রানী দে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)