দীর্ঘ ১০ মাস পর অবশেষে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের তিনজন প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের হলরুমে এক সভার মাধ্যমে তারা নির্বাচিত হন।
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১ নম্বর প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন ১ নম্বর ওয়ার্ডের সদস্য নুর ইসলাম খোকা, ২ নম্বর প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন ৬ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিল উদ্দীন ও ৩ নম্বর প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন সংরক্ষিত নারী সদস্য নাছিমা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সচিব ফাহিম মুনতাসির, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর তাহমিনা খাতুন বীনা, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ আতিয়ার রহমান, ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার শেখ শহিদুল ইসলাম কাস্টম, ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম মাস্টার, ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার জহিরুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার মহাসিন আলী, ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার শেখ মাফিজুর রহমান মাফি।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৭ জুলাই আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ১৭ আগস্ট ২০২৩ শপথ ও দায়িত্বভার গ্রহণ করেছিলেন নবনির্বাচিতরা।
