ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলি মুনছুর বাবুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংগঠন। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় চেয়ারম্যানকে শুভেচ্ছা জানাতে তার বাসভবনে উপস্থিত হন সংগঠনটির নেতা-কর্মীরা। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, সিনিয়র ক্রীড়া সংগঠক ইউসুফ আলী, ক্রীড়া সংস্থার সদস্য শহীদ আজম সদু, নওশাদ আলী, দামুড়হুদা দাখিল মাদ্রাসার শিক্ষক সৈয়দ মাসুদুর রহমান, ক্রীড়া সংগঠক জাকির হোসেন, শিপন, নুরুল, সিহাব রানা, ইসমাইল, আশিক হাসান, টুটুল প্রমুখ।
