দর্শনায় স্টেভিয়া গাছ সর্ম্পকে কৃষকদের প্রশিক্ষণ

আপলোড তারিখঃ 2024-05-17 ইং
দর্শনায় স্টেভিয়া গাছ সর্ম্পকে কৃষকদের প্রশিক্ষণ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দর্শনায় স্টেভিয়া গাছের চাষ সর্ম্পকে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় দর্শনা কেরু চিনিকলের ইক্ষু গবেষণা কেন্দ্রে ১০০ জন কৃষকের মধ্যে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। টিস্যু কালচার পদ্ধিতিতে স্টেভিয়ার চারা উৎপাদন মাঠ মূল্যায়নেও স্টেভিওসাইড নিষ্কাশন শীর্ষক কর্মসূচির আওতায় চাষী প্রশিক্ষণ-২০২৪ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ^রদী বায়োটেকনোলজি বিভাগের বিএসআরআই ড. নাদিয়া ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ^রদী বিএসআরআই বায়োটেকনোলজি মহাপরিচালক ড. ওমর আলী। তিনি বলেন, এ গাছের পাতা মানুষের শরীরে ৪৪ ধরণের রোগ নির্মুলে সহায়তা করবে। এছাড়া চিনি দিয়ে সে সকল উপকরণ রান্না করেন, সে সকল উপকরণ চিনির পরিবর্তে এ পাতা সহায়ক হবে। ফলে স্টেভিয়া গাছের এ পাতা মানুষের রোগবালাই ও নিত্য দিন চিনির চাহিদা পূরণ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ^রদী বিএসআরআই পরিচালক (গবেষণা) কুয়াশা মাহমুদ ও কেরু চিনিকলের কৃষি মহাব্যবস্থাপক আশরাফুল হক ভুঁইয়া। আরও উপস্থিত ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা ওমর খৈয়ম ও বৈজ্ঞানিক কর্মকতা আব্দুল আলিম। কৃষক প্রতিনিধি হিসেবে প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য দেন এসএমই কৃষক রাজেদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল আজিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)