মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

আপলোড তারিখঃ 2024-05-17 ইং
মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ ছবির ক্যাপশন:

চাকরি স্থায়ীকরণের দাবিতে ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। গতকাল বৃহস্পতিবার মিলের প্রধান ফটকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন। মিলে স্থায়ী নিয়োগ প্রক্রিয়া স্থগিত করার প্রতিবাদে শ্রমিকরা এই কর্মসূচি পালন করেন।

মোচিকের শ্রমিক নেতারা জানান, গত ১৫ মে বাংলাদেশ চিনি ও খাদ্য শস্য কর্পোরেশনের সচিব চৌধুরী রুহুল আমি কায়সার স্বাক্ষরিত এক অফিস আদেশে মোচিকে স্থায়ী নিয়োগ প্রক্রিয়া স্থগিতের আদেশ দেন। এ সংবাদ মিল এলাকায় পৌঁছালে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। শ্রমিকরা জরুরি গেট মিটিংয়ের ডাক দিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে মোবারকগঞ্জ সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও সহসম্পাদক সাইদুর রহমান পিকু বক্তব্য দেন।
মোবারকগঞ্জ সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুল জানান, মোবারকগঞ্জ সুগার গিলে ১২ বছর ধরে শ্রমিক-কর্মচারীরা চুক্তিভিক্তিক ও মৌসুমি হিসেবে কাজ করে আসছেন। অভিজ্ঞ এসব শ্রমিকদের স্থায়ীকরণের জন্য গত বুধবার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অথচ বিকেলে হঠাৎ করেই নিয়োগ স্থগিতের আদেশ দেয় শিল্প মন্ত্রণালয়। এতে অর্ধশত শ্রমিকের নিয়োগ প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়ে। ঈদুল আজহার আগে এই স্থগিতাদেশ প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।ৃ

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)