স্বামীর উপর অভিমান করে স্ত্রীর বিষপানে আত্মহত্যার চেষ্টা

আপলোড তারিখঃ 2017-09-10 ইং
স্বামীর উপর অভিমান করে স্ত্রীর বিষপানে আত্মহত্যার চেষ্টা ছবির ক্যাপশন:
শহর প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার পিরপুর গ্রামের সুবারেক আলীর স্ত্রী রবিছন খাতুন (৩৮) সংসারের নানা বিষয় নিয়ে স্বামীর সাথে বনিবনা না হওয়ায় স্বামীর উপর অভিমান করে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে। গৃহবধূ রবিছনের স্বামী পিরপুর গ্রামের সুবারেক জানান, তার স্ত্রী রবিছন দীর্ঘদিন থেকে তার সাথে খুটিনাটি বিষয় নিয়ে বিবাদ করে আসছে। গতকাল দুপুরে তার সাথে সাংসারিক বিষয়ে মনোমানিল্য হলে বিকাল সাড়ে ৫টার দিকে বাড়ীর পাশের বাঁশ বাগানের মধ্যে গিয়ে গোপনে বিষপান করে আত্মহত্যার চেষ্টাকালে তাকে উদ্ধার করা হয়। এরপর তাকে চুয়াডাঙ্গা সদর হসপাতালে ভর্তি করা হয়েছে। রবিছনের অবস্থা এখন ভাল বলে জানিয়েছেন চিকিৎসক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)