জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিষয়ভিত্তিক প্রতিবেদন প্রকাশে

আপলোড তারিখঃ 2024-05-17 ইং
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিষয়ভিত্তিক প্রতিবেদন প্রকাশে ছবির ক্যাপশন:

কৃষিতে খরাসহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিষয়ভিত্তিক প্রতিবেদন প্রকাশের জন্য স্থানীয় সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা বীজ প্রত্যয়ন এজেন্সির হলরুমে দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় ‘রিসো’ এ কর্মশালা বাস্তবায়ন করে। ‘কৃষি সেবায় সুশাসন প্রতিষ্ঠা ও কৃষকের ক্ষমতায়ন (চাষাবাদ)’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালার শেষে সমাপনী বক্তব্য দেন রিসো’র নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম।

কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি ও সিনিয়র সাংবাদিক অ্যাড. মানিক আকবর। কৃষিতে পানি ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে খরাসহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সমস্যা ও করণীয় বিষয়ে বিভিন্ন সুপারিশ তুলে ধরে বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, এনটিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, এটিএন বাংলার জেলা প্রতিনিধি রফিক রহমান, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি, দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লা, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি জামান আখতার ও জিটিভি জেলা প্রতিনিধি রিফাত রহমান । 

কর্মশালায় কৃষিতে পানি ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে খরাসহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় সমস্যা চিহ্নিত করা, করণীয় নির্ধারণ এবং বিষয়ভিত্তিক প্রতিবেদন প্রকাশের জন্য স্থানীয় সাংবাদিকদের ভূমিকা ও দায়িত্ব বিষয়ে আলোচনা করা হয়। দিনব্যাপী কর্মশালায় সহায়কের দায়িত্ব পালন করেন রিসোর সমন্বয়কারী দারুল ইসলাম, চাষাবাদ প্রকল্পের সমন্বয়কারী মসিয়ুর রহমান ও প্রোগ্রাম অফিসার শেখ আসমা চুমকি। কর্মশালায় স্থানীয় ও  জাতীয় পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)