ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্ত গ্রামের আলোচিত মাদকব্যবসায়ী জহুরা বেগমকে আটক করেছে পুলিশ। গতকাল রাত ৯টার দিকে তাকে আটক করে হিজলগাড়ী ফাঁড়ি পুলিশ। এসময় তার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, গতকাল রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দোস্ত গ্রামের মোল্লাপাড়ার দাউদ বিশ্বাসের বাড়িতে অভিযান চালায়। এসময় দাউদ বিশ্বাসের স্ত্রী জহুরা বেগমকে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক হয়। এলাকাবাসী জানায়, জহুরা দীর্ঘদিন ধরে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছে। এছাড়া এলাকার যুবসমাজ ও পরিবেশ নষ্ট করছে। এলাকাবাসী তাকে বেশ কয়েকবার নিষেধ করলেও মাদকব্যবসা থেকে সরে আসতে পারেনি সে। জহুরা বেগম আটকে এলাকাবাসী হিজলগাড়ী পুলিশের সাধুবাদ জানিয়েছে।
