দর্শনা সাংবাদিক সমিতির সম্পাদক হলেন ওসমান

আপলোড তারিখঃ 2024-05-15 ইং
দর্শনা সাংবাদিক সমিতির সম্পাদক হলেন ওসমান ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে ওসমান আলীকে নির্বাচিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম। সভায় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের শূন্য পদটি নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদক নির্বাচিত করার লক্ষে ৫ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। কমিটির সদস্যরা হলেন- দর্শনা প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হানিফ মন্ডল, সাংবাদিক সমিতির সভাপতি ইকরামুল হক পিপুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন ও সদস্য ওয়াসিম রয়েল। পরে ৫ সদস্য বিশিষ্ট কমিটির সম্মতিক্রমে দর্শনা প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম সকলের উপস্থিতিতে সাংবাদিক ওসমান আলীকে সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি কামরুজ্জামান যুদ্ধ, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি, দপ্তর সম্পাদক ইমতিয়াজ আহমেদ রয়েল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান, তথ্য প্রযুক্তি সম্পাদক আবিদ হাসান রিফাত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাজিব মল্লিক, কোষাধ্যক্ষ মাসুম বিল্লাহ, কার্যনির্বাহী সদস্য সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু, আওয়াল হোসেন, চঞ্চল মেহমুদ, সাংবাদিক সমিতির সহসভাপতি মাহমুদ হাসান রনি, সাংগঠনিক সম্পাদক হাসমত আলী, দপ্তর সম্পাদক সুকমল চন্দ্র দাস বাঁধন, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাব্বির আলিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জামান তারিক, এফ এ আলমগীর, ফরহাদ হোসেন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)