ছবির ক্যাপশন:
দত্তনগর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়ন বিএনপির পথসভা ও তৃনমূল নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টার দিকে আজমপুর ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেন ঝিনাইদহ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক ও কন্ঠশিল্পী মনির খাঁন। এসময় তার সফরসঙ্গী হিসাবে ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল কাসেম সর্দ্দার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মহি উদ্দিন মহি। পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজলা বিএনপির অন্যতম নেতা মহিদুল ইসলাম শান্ত, মহেশপুর উপজেলা যুবদলের সভাপতি বাবলুর রহমান, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, কোটচাঁদপুর উপজেলা সাবেক তুখোড় ছাত্রনেতা হায়দার রহমান, কোঁটচাদপুর উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলীসহ মহেশপুর উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী। আজমপুর ইউনিয়নের প্রতিটা ওর্য়াডে বিএনপি নেতাকর্মীদের নিয়ে ঈদের শুভেচ্ছা বিনময় ও গণসংযোগ শেষে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সামছুল হোসেনের সভাপতিত্বে আজমপুর বাজারে অনুষ্ঠিত সভায় সৌজন্য বক্তব্য রাখেন মনির খান। তিনি বলেন, আজ আর আমাদের মাঝে কোন ভেদাভেদ না রেখে, আসুন আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হতকে শক্তিশালী করি।
