আলমডাঙ্গায় সিএজির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপলোড তারিখঃ 2024-05-14 ইং
আলমডাঙ্গায় সিএজির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলা হিসাবরক্ষণ অফিসের উদ্যোগে বাংলাদেশ কম্পট্রোলার অডিটর জেনারেল সিএজির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটার দিকে উপজেলা পরিষদের হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস রমা।

তিনি বলেন, উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অফিস হিসাবরক্ষণ অফিস। আলমডাঙ্গা উপজেলা হিসাবরক্ষণ অফিসের সুনাম আছে। তারা অযথা কাউকে হয়রানি করে না। তবে মানুষ মাত্রই ভুল-ত্রুটি হতে পারে। সেটুকু সংশোধন করে চলতে হবে। তিনি আরও বলেন, হিসাবরক্ষণ কর্মকর্তাকে বলব যারা চাকরি থেকে অবসর নিয়ে পেনশনের জন্য আসেন, তাদের কাজ ত্বরান্বিত করবেন। এতে করে আপনাদের যেমন সুনাম হবে, তেমনি তাদের দোয়া পাবেন।

আলমডাঙ্গা সরকারি কলেজের সিনিয়র প্রভাষক ড. মাহবুবুর রহমানের উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা হিসাবরক্ষণ অফিসার সহিদুল ইসলাম। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আব্দুল্লাহিল কাফি, উপজেলা প্রকৌশলী তৌহিদ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)