জীবননগরে আ.লীগের কর্মী সমাবেশ

আপলোড তারিখঃ 2024-05-14 ইং
জীবননগরে আ.লীগের কর্মী সমাবেশ ছবির ক্যাপশন:

জীবননগরে উপজেলা পরিষদ নির্বাচনোত্তর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে জীবননগর পৌর আওয়ামী লীগের আয়োজনে শহরের মেইন বাসস্ট্যান্ড চত্বরে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। জীবননগর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সেকেন্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু।

বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উথলী ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, কেডিকে ইউপি চেয়ারম্যান খাইরুল বাশার শিপলু, সীমান্ত ইউপি চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন, হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাস, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মোল্লা প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বাবু বলেন, একটি মহল এই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। দলের মধ্যে দলাদলি করার পাঁয়তারা করছে। এই মহলটির কাজ শুধু দ্বিধা-দ্বন্দ্ব তৈরি করা। নির্বাচনে যে কেউ প্রার্থী হতে পারে। জনগণ যাকে যোগ্য মনে করেছে তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। কিন্তু এই নির্বাচনে পরাজয় লাভ করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে বাজে বাজে বক্তব্য দেওয়াটা কখনই মেনে নেওয়া হবে না। সারা বছর মাঠে নেই হঠাৎ বসন্তের কোকিলের মতো টাকা খরচ করে বাহবা নেওয়া যায়, কিন্তু জয়লাভ করা যায় না।

তিনি আরও বলেন, আগে মাঠে কাজ করুন। মানুষের সাথে ভালো করে মিশুন, তারপর নির্বাচনে আসুন অযথা কোনো বাজে কথা বলবেন না। বাজে কথা বললেই আমরা দাঁতভাঙ্গা জবাব দেবো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)