এসএসসি ফলাফলে কুষ্টিয়া জেলায় প্রথম হয়েছে দর্শনার জারিন

আপলোড তারিখঃ 2024-05-14 ইং
এসএসসি ফলাফলে কুষ্টিয়া জেলায় প্রথম হয়েছে দর্শনার জারিন ছবির ক্যাপশন:

এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কুষ্টিয়া জেলায় প্রথম স্থান অধিকার করেছে দর্শনার মেয়ে জারিন মাইশা ইমশি। যশোর বোর্ডের অধীনে কুষ্টিয়া সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ইমশি। গত রোববার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের ফল প্রকাশ হয়। এতে জিপিএ-৫ সহ সর্বমোট ১২৬৯ নম্বর পেয়ে কুষ্টিয়া জেলার প্রথম স্থান অধিকার করে। জারিন মাইশা ইমশি’র মা জেসমিন আরা বলেন, মেয়ের রেজাল্টে আমরা গর্বিত। ইমশি ভবিষ্যতে সেনা কর্মকর্তা অথবা অ্যাডমিন ক্যাডার হয়ে দেশ সেবা করতে চায়। তার এ স্বপ্ন পূরণে সবার দোয়া চায়।

জারিন মাইশা ইমশি দর্শনা বাসস্ট্যান্ড মহল্লার ডা. আরিফুল ইসলামের বড় কন্যা। ডা. আরিফুল ইসলাম বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (সার্জারি) জুনিয়র কনস্যালট্যান্ট হিসেবে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত আছেন। দর্শনা কৃষ্ণপুর মল্লিক পাড়ার ব্যবসায়ী আসলাম উদ্দীনের ছেলে। তিনি দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)