চুয়াডাঙ্গায় মাদক বিক্রি ও সেবনের দায়ে আটক ৩

আপলোড তারিখঃ 2024-05-14 ইং
চুয়াডাঙ্গায় মাদক বিক্রি ও সেবনের দায়ে আটক ৩ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তার। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার উক্তো গ্রামের দক্ষিণ মাঠে অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অপরাধে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদানসহ জরিমানা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান। সাজাপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার উক্তো গ্রামের মাঝেরপাড়ার মৃত শুকুর আলী মন্ডলের ছেলে বাবুল, কুকিয়াচাঁদপুর গ্রামের সাকা উদ্দিন জোয়ার্দ্দারের ছেলে মনোয়ার এবং একই এলাকার ইসমাইল মন্ডলের ছেলে পান্না মিয়া।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান সঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলার উক্তো গ্রামে অভিযান চালায়। এসময় মাদক সেবন ও বিক্রির অভিযোগে বাবুল, মনোয়ার ও পান্না মিয়া আটক হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে বাবুলকে ৭ দিনের এবং মনোয়ার ও পান্না মিয়াকে ৩ দিন করে কারাদণ্ড প্রদান করেন। একই সাথে প্রত্যেককে ১ শ টাকা করে জরিমানা করা হয়। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)