আমি আপনাদেরই পরিবারের একজন: নঈম জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2024-05-14 ইং
আমি আপনাদেরই পরিবারের একজন: নঈম জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:

আসন্ন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঘোড়া প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারের নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় সভা অব্যহত রয়েছে। গতকাল সোমবার সকাল থেকে দিনব্যাপী চুয়াডাঙ্গা সদর উপজেলার ৭ নং পদ্মবিলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পিরোজখালি মাঝেরপাড়া, হাটকালুগঞ্জ, ভেমরুল্লা, বোয়ালিয়া ও শ্রীকোল ও পদ্মবিলা ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় সভা করেন তিনি। উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি থেকে নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, জাতীয় নির্বাচনের পর আবারো আমাদের মাঝে উপজেলা নির্বাচন চলে এসেছে। এই নির্বাচনের মাধ্যমে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং যোগ্য প্রার্থী বাছাই করবেন।

তিনি বলেন, এই নির্বাচনে দেশরত্ন প্রধানমন্ত্রী কোন দলীয় প্রতীক দেননি। তিনি চেয়েছেন প্রতীক যায় হোক জনগণই নির্বাচন করুক তাদের প্রর্থীকে। এই নির্বাচনে আমার প্রতীক ঘোড়া। আমি যতটা সম্ভব পেরেছি, সকলের পাশে দাঁড়িয়েছি। আমি আপনাদেরই পরিবারের একজন। আগামী ২১ মে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে এই উপজেলার উন্নয়ন ও উপজেলাবাসীদের সেবা করার সুযোগ দিন।

পদ্মবিলা ইউনিয়নের কৃষক লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য দেন ৭ নং পদ্মবিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য জুবায়ের, ৭ নং পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি খোকন মল্লিক, জেলা যুবলীগের সদস্য লাবলু, জেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান হাপু, চুয়াডাঙ্গা যুবলীগ নেতা ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাংবাদিক কামরুজ্জামান চাঁদ, ৭ নং পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের সভাপতি বনফুল, সাধারণ সম্পাদক ইকরামুল হোসেন জান্টু।

পথসভার সঞ্চালনা করেন ইউনিয়নের যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক সুমন। এসময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বিপুল শরিফ, চুয়াডাঙ্গা জেলা ফুটবল টিমের ক্যাপ্টেন তন্ময় হোসেন তরু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও সাবেক জেলা ক্রিকেট টিমের অধিনায়ক ইমরান হোসাইন, দরুদ হাসান, তানভীর রেজা টুটুল, মাদারসহ আওয়ামী লীগ, যুবলীগের ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)