এসএসসি পরীক্ষায় ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

আপলোড তারিখঃ 2024-05-13 ইং
এসএসসি পরীক্ষায় ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা ছবির ক্যাপশন:


এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে নুপুর খাতুন (১৫) নামে এক শিক্ষার্থী। গতকাল রোববার বেলা আড়াইটার দিকে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার সাবেক বিন্নি গ্রামে এ ঘটনা ঘটে। দুর্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী নুপুর ওই গ্রামের আসাদুল ইসলাম মণ্ডলের মেয়ে।

হরিণাকণ্ডুর চাঁদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার শামীম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রোববার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর নুপুর ইন্টারনেটে তার ফলাফল দেখে হতাশ হয় এবং ঘরে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। দুর্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন পিণ্টু জানান, মেয়েটি অনেক শান্ত স্বভাবের ছিল। এভাবে সে আত্মহত্যা করবে, তা ভাবতেও পারিনি।

হরিণাকণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, এসএসসি পরীক্ষায় ফেল করে এক ছাত্রীর আত্মহননের খবর শুনেছি। তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)