ছবির ক্যাপশন:
বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৪ ও সেবা কার্যক্রম উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। সভাপতিত্ব করেন ডিস্ট্রিক্ট অ্যাকাউন্ট অ্যান্ড ফিন্যান্স অফিসার শহীদ জাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান পিপিএম-সেবা, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, পৌর মেয়র জাহাঙ্গীর আলম প্রমুখ।
