দর্শনায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্ধোধনকালে এমপি টগর

আপলোড তারিখঃ 2024-05-13 ইং
দর্শনায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্ধোধনকালে এমপি টগর ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার পরানপুরে ১ কোটি ৯৫ লাখ ২৬ হাজার টাকা ও ইসলাম বাজারে ৩০ লাখ ৬৩ হাজার টাকা ব্যয়ে আরসিসি ড্রেন নির্মাণকাজের উদ্ধোধন করছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। গতকাল রোববার বেলা ১১টার দিকে দর্শনা পৌরসভার পরানপুর ৫ নম্বর ওয়ার্ডের বটতলা থেকে গোপালখালী পর্যন্ত ৫০০ মিটার ও দর্শনা ৭ নম্বর ওয়ার্ডের ইসলাম বাজার পাড়ার ২৫০ মিটার আরসিসি ড্রেন নির্মাণকাজের উদ্ধোধন করেন তিনি।
এসময় এমপি আলী আজগার টগর বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। এই সরকার দীর্ঘদিন ক্ষমতায় আছে বলেই দেশে আজ এতো উন্নয়নমূলক কাজ হচ্ছে। আজ এমন কোনো গ্রাম নেই যেখানে উন্নয়ন হয়নি। তিনি বলেন, বর্তমান সরকার দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে। এই উন্নয়ন কাজে সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলি মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, বীর মুক্তিযোদ্ধা ও পৌর আওয়ামী লীগের সভাপতি রুস্তম আলী, দর্শনা পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাজেদুল আলম, ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি ফরজ মল্লিক, যুবলীগ নেতা আব্দুল মান্নান, আশরাফুজ্জামান বেল্টু, সাইফুল ইসলাম হুকুম, আশরাফুল আলম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)