চুয়াডাঙ্গা সদরের বিভিন্ন স্থানে নঈম জোয়ার্দ্দারের গণসংযোগ

আপলোড তারিখঃ 2024-05-13 ইং
চুয়াডাঙ্গা সদরের বিভিন্ন স্থানে নঈম জোয়ার্দ্দারের গণসংযোগ ছবির ক্যাপশন:

আসন্ন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী নঈম হাসান জোয়ার্দ্দারের নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় সভা অব্যাহত রয়েছে। গতকাল রোববার সকাল থেকে দিনব্যাপী ঘোড়া প্রতীকে ভোট চেয়ে সদর উপজেলার মাঝেরপাড়া, সর্দারপাড়া, দাসপাড়া (মুচিপাড়া), তালতলা ও হাজরাহাটিসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও মতবিনিময় করেন তিনি। চুয়াডাঙ্গা পৌর ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপত্বি করেন খলিলুর রহমান।

এসব অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। তিনি বলেন, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চুয়াডাঙ্গা সদর উপজেলাবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যা সবসময় সদর উপজেলাবাসীর ভাগ্য নির্ধারণ করে আসছে। ঠিক একইভাবে আগামী পাঁচ বছর সাধারণ মানুষ কতটুকু নাগরিক সেবা পাবে তাও এই নির্বাচনের উপর নির্ভর করছে।

তিনি বলেন, ‘আমি কথা দিচ্ছি নির্বাচিত হলে এই উপজেলাকে একটি আধুনিক সুন্দর মডেল উপজেলা গঠন করে জনগণের অধিকার নিশ্চিতে কাজ করব’। সাধারণ ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি নির্বাচিত হলে সদর উপজেলায় সাধারণ মানুষ থেকে শুরু করে সকল পর্যায়ের নাগরিক সেবা ও সুরক্ষায় আমাকে অতন্দ্র প্রহরীর মতো আপনাদের পাশে পাবেন। আপনাদের পরিবারেরই একজনকে উপজেলা চেয়ারম্যান হিসেবে পেতে আগামী ২১ মে নির্বাচনে আমাকে ঘোড়া প্রতীকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।’

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম লাভলু, হাফিজুর রহমান হাপু, আজাদ আলী, আওয়ামী লীগ নেতা ঝড়ু মন্ডল, গোলাম মন্ডল, ৫ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি আলিহিম, আওয়ামী লীগ নেতা মিণ্টু মাস্টার, যুবলীগ নেতা সানাউল শেখ সুইট, শংকরচন্দ্র ইউনিয়ন মোকামতলা পথসভায় উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আক্কাস আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম মেম্বার, সাধারণ সম্পাদক মাহফুজ, সাংগাঠনিক সম্পাদক সেলিম উদ্দিনসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)