সৌদি আরবে আরো ১৬ বাংলাদেশি হাজির মৃত্যু

আপলোড তারিখঃ 2017-09-10 ইং
সৌদি আরবে আরো ১৬ বাংলাদেশি হাজির মৃত্যু ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: সৌদি আরবের মক্কা নগরীতে হজ করতে এসে গত তিনদিনে বিভিন্ন অসুস্থতার কারণে আরো ১৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এবার হজ করতে এসে ৯৭ বাংলাদেশির মৃত্যু হলো। মৃত হাজিরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার মুরারীকাটির সুফিয়া বেগম (৫০), ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার পাইকপাড়া গ্রামের মো. শাহীন শাহ মিয়া, (৬৮), কুষ্টিয়ার মিরপুর উপজেলার এএসএম আবির হোসান (৬১), চট্টগ্রামের রাউজান উপজেলার মো. মইনুল ইসলাম (৪৭), লালমনিরহাটের টংভাংগার আবু হারেস মো. সাদিকুল আলম  (৬২), নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চর কাঁকড়ার মো. মোস্তাফিজুর রহমান (৭৭), রাজশাহীর বাগমারা উপজেলার মো. আবদুস সালাম (৫৪), সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হালিমা খাতুন (৫২), চাঁদপুরের মতলবের মো. আবদুর রশিদ (৬১), ফেনীর ধর্মপুরের নজির আহমদ মৌলভীবাড়ির খাইরুন নেসা (৭০), মাগুরার কাদিরপাড়ার মো. নজরুল ইসলাম (৬২), কক্সবাজারের পালংখালীর নুরুল বশির চৌধুরী (৬৬), রাঙামাটির বাঘাইছড়ির শিরিনা আক্তার (৪৮), টাঙ্গাইল সদর উপজেলার বিএইউ মাদ্রাসা এলাকার মো. ওয়াজেদ আলী (৫৯), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এম এ রব পাটোয়ারী (৭৫) ও পাবনার দাশুড়িয়ার মো. ইয়াসিন আলী (৬০)। মক্কায় অবস্থিত বাংলাদেশ হজ মিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। সৌদি আরবে হজ করতে এসে এ পর্যন্ত সর্বমোট ৯৭ বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৭৭ জন ও নারী ২০ জন। এদের মধ্যে মক্কায় ৭৩ জন, মিনায় ১৬ জন, মদিনায় সাতজন ও জেদ্দায় একজন মারা গেছেন। হজ পালন শেষে শুক্রবার পর্যন্ত ৩৯টি ফ্লাইটের মাধ্যমে ১১ হাজার ৯৩৩ জন হাজি দেশে ফিরেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)