আলমডাঙ্গার জেহালায় দোকানঘর মালিককে হুমিকর অভিযোগ

আপলোড তারিখঃ 2024-05-12 ইং
আলমডাঙ্গার জেহালায় দোকানঘর মালিককে হুমিকর অভিযোগ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার জেহালা বাজারের ছাবিনা খাতুন নামের এক মহিলাকে হত্যার হুমকি দেওয়ায় অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জেহালা বাজারে ছাবিনা খাতুনের বাড়ির নিচতলায় ৩টি দোকান ঘর চুক্তিপত্রের মাধ্যমে ভাড়া দিয়েছেন। ৪৪ নম্বর সনাতনপুর মৌজার আরএস ১৫৮৩ খতিয়ানের আরএস ৭২৮ নম্বর দাগে ৪.৫০ শতক জমির ওপর তিনি বাড়ির নিচতলার ৩টি দোকানঘর ভাড়া দেওয়ার জন্য নির্মাণ করেন। চুক্তিপত্রের মাধ্যমে তিনজন ব্যবসায়ী সেখানে ব্যবসা পরিচালনা করছেন। গত বছর জুলাই মাসে চুক্তির মেয়াদ শেষ হয়। কিন্তু জোরপূর্বক নতুন চুক্তি না করে এবং ভাড়া না দিয়ে দোকান চালাচ্ছেন জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ গ্রামের হারান মন্ডলের ছেলে হিমচাঁদ ও তার ছেলে বাপ্পি।

লিখিত অভিযোগে ছাবিনা খাতুন আরো উল্লেখ করেন, চুক্তি অনুযায়ী ২০২৩ সালের জুলাই মাসে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন চুক্তির কথা। কিন্তু তিনটি দোকানের মধ্যে কোন ব্যবসায়ী নতুন চুক্তি না করলে ছাবিনা খাতুন জেহালা ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন। পরে ভাড়াটিয়া মুনছুর ও মজিবুল পুনরায় গত ডিসেম্বর মাসে জানুয়ারি ২০২৪ থেকে জানুয়ারি ২০২৯ সাল পর্যন্ত মাসিক ৫ হাজার টাকা ভাড়া হিসেবে ৪ লাখ টাকা অগ্রিম প্রদান করে চুক্তিবদ্ধ হয়। কিন্ত অপর ভাড়াটিয়া হিমচাঁদ স্থানীয় ইউনিয়ন পরিষদের শালিস না মেনে জোরপূর্বক চুক্তছাড়া ভাড়া না দিয়ে দোকান ঘর দখল করে রেখেছে।

ছাবিনা খাতুন বলেন, দীর্ঘদিন ধরে ভাড়া না দেওয়া ও দোকান ঘর দখল করে রাখায় চলতি মাসের ৩তারিখ সকালে হিমচাঁদকে আমার জেহালা বাজারের বাড়িতে ডাকি। এসময় নতুন করে চুক্তি না করলে তাকে দোকান ছেড়ে দিতে বল্লে হিমচাঁদ আমাকে গালিগালাজ ও মেরে ফেলার হুমকি দেয়। সে বলে জামানত দেবার প্রশ্নই ওঠে না, আমি ঘরও ছাড়ব না। ভাড়াও দেব না, কে আমার কি করতে পারে দেখব। উপায় না পেয়ে হিমচাঁদের হাত থেকে রক্ষা পেতে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছি।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গনি বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)