আরএমপি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কুমারী ইউনিয়ন কমিটি গঠন

আপলোড তারিখঃ 2024-05-11 ইং
আরএমপি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কুমারী ইউনিয়ন কমিটি গঠন ছবির ক্যাপশন:

বাংলাদেশ আরএমপি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়ন শাখার কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কামালপুর বটতলা মোড়ে পিটিএফ ট্রেনিং সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। পল্লী চিকিৎসক আ. রশীদের সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা আরএমপি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মো. জিনারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা আরএমপি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আতিক বিশ্বাস, কোষাধ্যক্ষ আবু জাফর ও আলমডাঙ্গা পৌর কমিটির কোষাধ্যক্ষ মো. রেজাউল করিম।
সভায় সকলের সম্মতিক্রমে পল্লী চিকিৎসক মো. আ. রশিদকে সভাপতি, পল্লী চিকিৎসক আহাদ আলীকে সাধারণ সম্পাদক ও মো. হাবিবুর রহমান স্বপনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সহসভাপতি হিসেবে পল্লী চিকিৎসক মো. ফকরুল ইসলাম ও মো. রাজিবুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।
এছাড়া পল্লী চিকিৎসক মো. আব্বাস আলী কোষাধ্যক্ষ ও হাফেজ মো. আমির হামজা ধর্মবিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য হিসেবে মো. মারুফুল ইসলাম, মো. আল আমিন ও মো. খালেক হোসেন নির্বাচিত হয়েছেন। সভায় আরও উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক মো. তাজমিনুর, আকরাম হোসেন, মো. ইমন হোসেন, হেলাল উদ্দিন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)