কালীগঞ্জে নির্বাচিত সবাই একই গ্রামের

আপলোড তারিখঃ 2024-05-09 ইং
কালীগঞ্জে নির্বাচিত সবাই একই গ্রামের ছবির ক্যাপশন:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে একই গ্রাম থেকে উপজেলা চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে আলোড়ন সৃষ্টি করেছেন তিন প্রার্থী। এরা হলেন- উপজেলা চেয়ারম্যান প্রার্থী শিবলী নোমানী, পুরুষ ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভিন। নবনির্বাচিত এই তিন জনপ্রতিনিধির বাড়ি কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আড়পাড়া গ্রামে।

তথ্য নিয়ে জানা গেছে, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী এর আগে দুইবার ভাইস চেয়াম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এই নির্বাচনে তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন। পুরুষ ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল ইতিপূর্বে আড়পাড়া ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচন করে পরাজিত হন। এবার তিনি পুরুষ ভাইস চেয়ারম্যান পদে জয়ী হলেন। একই গ্রামের শাহনাজ পারভিন ১০ বছর ধরে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করে আসছেন। এবারও তিনি নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)