সরোজগঞ্জে দিলীপ কুমার আগরওয়ালাকে শুভেচ্ছা জানিয়ে নেতাকর্মীদের আনন্দ মিছিল

আপলোড তারিখঃ 2024-05-09 ইং
সরোজগঞ্জে দিলীপ কুমার আগরওয়ালাকে শুভেচ্ছা জানিয়ে নেতাকর্মীদের আনন্দ মিছিল ছবির ক্যাপশন:

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য, চুয়াডাঙ্গার কৃতী সন্তান দিলীপ কুমার আগরওয়ালাকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল ও মতবিনিময় সভা করেছে চুয়াডাঙ্গা সদরের ব্লাক স্পাইডার ক্লাব ও ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল বুধবার রাত ৮টায় সরোজগঞ্জ বাজারে প্রায় তিনশো মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা আনন্দ মিছিল সহকারে প্রোটোকল দিয়ে দিলীপ কুমার আগরওয়ালাকে ব্লাক স্পাইডার ক্লাবে নিয়ে যায়। এসময় কয়েকশো ছাত্রলীগের নেতাকর্মী ও ক্লাবের সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে দিলীপ কুমার আগরওয়ালার সাথে মতবিনিময় করেন।

ক্লাবরুমে মতবিনিময়কালে দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ব্লাক স্পাইডার ক্লাবে যুবলীগ ও ছাত্রলীগের যে সমস্ত নেতাকর্মীরা সময় দেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ওই ক্লাবে আমাকে নিয়ে আসার জন্য। পাড়া-মহল্লায় ক্লাব গড়ে তুলে খেলাধুলার চর্চা বাড়াতে হবে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে। এসময় সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, সাবেক জেলা ছাত্রলীগ নেতা ও ব্লাক স্পাইডার ক্লাবের সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান মসনাত, সহসভাপতি আরিফুল ইসলাম জয়, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুনসহ মেহেদী হাসান, সাজিদ হাসান রানা, পংকজ কুমার, আব্দুল কুদ্দুস, ইমু উপস্থিত ছিলেন। এসময় যুবলীগ-ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)