ঝিনাইদহে তিন কৃষককে কুপিয়ে যখম

আপলোড তারিখঃ 2024-05-07 ইং
ঝিনাইদহে তিন কৃষককে কুপিয়ে যখম ছবির ক্যাপশন:

ঝিনাইদহ সদর উপজেলার বেড়াদি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ৩ কৃষককে কুপিয়ে যখম করেছে প্রতিপক্ষরা। আহত ৩ কৃষক বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। গত রোববার রাতে বেড়াদি গ্রামে এই মারামারির ঘটনা ঘটে। আহতরা হলেন- বেড়াদি গ্রামের আজিবর মন্ডলের ছেলে রবিউল ইসলাম (৬০), টোকন মন্ডল (৩৫) ও রবিউল ইসলামের ছেলে আলিম মন্ডল (৩১)।

গ্রামবাসী জানায়, দীর্ঘদিন ধরে বেড়াদি গ্রামের মতিয়ার মিয়ার সাথে একই গ্রামের রবিউল মন্ডলের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত রোববার রাতে বিরোধপূর্ণ জমিতে ধান বাঁধছিলো রবিউল ইসলাম, টোকন মন্ডল ও আলিম। সে সময় মতিয়ারের ভাড়াটিয়া গুন্ডা পাশের কোলা গ্রামের আজিজুল, সোহেল, রুবেল তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে ওই ৩ জনকে কুপিয়ে ফেলে রেখে যায়। খবর পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন বলেন, মারামারির ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)