গাংনীতে কৃষকের কলাগাছ কর্তনের অভিযোগ

আপলোড তারিখঃ 2024-05-07 ইং
গাংনীতে কৃষকের কলাগাছ কর্তনের অভিযোগ ছবির ক্যাপশন:


মেহেরপুরের গাংনীতে কৃষকের কলাবাগান কেটে তছরুপের ঘটনা ঘটেছে। লিজ নেয়া জমিতে কলাবাগান করে বিপাকে পড়েছেন ভুক্তভোগী কৃষক মাসুদ রানা। গতকাল সোমবার গাংনীর বাঁশবাড়ীয়া-জুগিন্দা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। কৃষক মাসুদ রানা বাঁশবাড়ীয়া গ্রামের আছান আলীর ছেলে।

মাসুদ রানা জানান, বাঁশবাড়ীয়া গ্রামের মতিয়ার রহমানের থেকে লিজ নেওয়া ১ বিঘা জমিতে কলাগাবান করেছেন তিনি। এখন সেই জমি নিজেদের বলে দাবি করছেন চিৎলা গ্রামের আনারুল ও নফিজ। মাসুদ রানা বলেন, গ্রামবাসীদের থেকে জানতে পেরেছি আনারুল ও নফিজ জমি দখল করতে আমার এক বিঘা কলাবাগান কেটে তছরুপ করেছে। আর কিছুদিন পরেই বাগান থেকে কাদি সংগ্রহ করা যেত। কিন্তু জমির মালিক মতিয়ার যার থেকে জমি লিজ নিয়েছি, তিনি বলেছেন লিজ শেষ না হওয়া পর্যন্ত জমি না ছাড়তে। কিন্তু তাদের জমির বিরোধে আমার ফসলের ক্ষতি করলো। এতে আমি ৫০ হাজার টাকার ক্ষতির সম্মুখীন হয়েছি। এখন আইনই আমার একমাত্র আশ্রয়। এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)