আন্দুলবাড়ীয়ায় শ্রমজীবী মানুষের মাঝে শরবত বিতরণ

আপলোড তারিখঃ 2024-05-03 ইং
আন্দুলবাড়ীয়ায় শ্রমজীবী মানুষের মাঝে শরবত বিতরণ ছবির ক্যাপশন:

তীব্র তাপদাহে তৃষ্ণার্ত পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে বিনামূল্য বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আন্দুলবাড়ীয় বাজারের বিভিন্ন স্থানে এ কার্যক্রম চালানো হয়। আন্দুলবাড়ীয় গ্রামের সন্তান কাজী সাব্বির হায়দার তীব্র গরমে তৃষ্ণার্ত মানুষের কথা চিন্তা করে এ উদ্যোগ নেন। প্রধান অতিথি হিসেবে খাবার পানি ও শরবত বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আন্দুলবাড়ীয়া বাজার পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী আহসান হায়দার হাসান। এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ আন্দুলবাড়ীয়া ইউনিয়ন শাখার সভাপতি মিরাজ হাসান জনি, খন্দকার আল ইমরান, কাজী ফারহান সাদিক, কাজী রাসেল, কাজী মাহি প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)