মামুনুল হকের মুক্তিতে আন্দুলবাড়ীয়ায় মিষ্টি বিতরণ

আপলোড তারিখঃ 2024-05-03 ইং
মামুনুল হকের মুক্তিতে আন্দুলবাড়ীয়ায় মিষ্টি বিতরণ ছবির ক্যাপশন:

বাংলাদেশ হেফাজত ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক জামিনে মুক্তি পাওয়ায় আন্দুলবাড়ীয়ায় মিষ্টি বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টায় জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজার এলাকায় পথচারীসহ বিভিন্ন শ্রমজীবী মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। মিষ্টি বিতরণ কার্যক্রম পরিচালনা করেন জীবননগর উপজেলা উলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক ও মারকাজুল উলুম বালিহুদা মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা হাফেজ মো. জুবায়ের খান। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন উলামা পরিষদের সাধারণ সম্পাদক হযরত মাওলানা তরিকুল ইসলাম মাহমুদী, হাফেজ আব্দুল হাই, হুমায়ন কবির বিশ্বাস সাধন, মোল্লা হাফিজুর রহমান ইয়া, মোল্লা হাসিবুর রহমান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)