দামুড়হুদা সদর ইউনিয়নে উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা

আপলোড তারিখঃ 2024-05-03 ইং
দামুড়হুদা সদর ইউনিয়নে উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা ছবির ক্যাপশন:

দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদের সভাকক্ষে এই উন্মুক্ত বাজেট ঘোষণা করেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলি। ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদে রাজস্ব খাতে ২৮ লাখ ২৪ হাজার ১৩০ টাকা ও উন্নয়ন অনুদান খাতে ১ কোটি ২৬ লাখ ৮৩ হাজার ৪০০ টাকাসহ ১ কোটি ৫৫ লাখ ৭ হাজার ৫৩০ টাকার খসড়া বাজেট ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, লিয়াকত আলী, সামসুল ইসলাম, নূরুল ইসলাম, জাহিদুল ইসলাম, হাসান আলি, আব্দুল আলিম, সুমন, মতিয়ার, রহমান, মহিলা সদস্য শাহানাজ খাতুন, রুপালি খাতুন, হাসিনা খাতুন, সচিব শামীম রেজা। অনুষ্ঠানে প্রথমে কুরআন তিলাওয়াত করেন দামুড়হুদা মডেল মসজিদের ইমাম মুফতি মামুনুর রশীদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)