গড়াইটুপির সড়াবাড়ীয়ায় খড়ির গাদায় আগুন

আপলোড তারিখঃ 2024-04-29 ইং
গড়াইটুপির সড়াবাড়ীয়ায় খড়ির গাদায় আগুন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের সড়াবাড়ীয়া গ্রামে অগ্নিকাণ্ডে একটি ভুট্টা খড়ির গাদা পুড়ে ছাই হয়েছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে গ্রামের মাদ্রাসাপাড়ায় গাদা করে রাখা অ্যাড. পারভেজ ও সজনদের চাষকৃত ভুট্টা গাছের খড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, খড়ি গাদার পাশের একটি গর্তে চুলার ছাই ফেলে স্থানীয়সহ অ্যাড. পারভেজের পরিবারের সদস্যরা। রাতেও সেখানে ছাই ফেলা হয়। অতিরিক্ত গরমের কারণে ছাইয়ের মধ্যে থাকা আগুনের স্ফুলিঙ্গ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ চারিদিকে আগুনের তাপ ও আকাশের দিকে ধোঁয়া দেখে গ্রামবাসী অবাক হয়। দ্রুত সেদিকে ছুটে গেলে দেখা যায় ভুট্টা খড়ির গাদায় আগুন লেগেছে। পরে গ্রামের সবাই মিলে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে। এ ঘটনায় খড়ির গাদা ও একটি রান্নাঘর পুড়লেও কেউ আহত হননি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)