শৈলকুপায় ওয়ান শুটারগানসহ যুবক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2024-04-29 ইং
শৈলকুপায় ওয়ান শুটারগানসহ যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন:

ঝিনাইদহের শৈলকুপা থেকে দেশীয় ওয়ান শুটারগানসহ বিভিন্ন অপরাধে জড়িত মিল্টন বিশ্বাস নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার পদমদী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিল্টন বিশ্বাস ওই গ্রামের জহুরুল বিশ্বাসের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্য ছিল মিল্টনের। সে অপহরণ, চাঁদাবাজি, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে শৈলকুপা থানায় মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)