ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় জেলা মডেল মসজিদস্থ ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম শাহীন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবীর হোসেন।
আলোচনা করেন মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ হোসেন, হাব প্রতিনিধি আলহাজ্ব মীর মহিউদ্দীন ও চুয়াডাঙ্গা কোর্ট জামে মসজিদের খতিব মুফতি রুহুল আমিন। প্রশিক্ষণটি সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার জামাল উদ্দীন। সার্বিক পরিচালনায় ছিলেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার জিয়াউর রহমান।
আলোচকরা হজ যাত্রীদের সাথে হজের গুরুত্ব, তাৎপর্য, মাসয়ালা ও হজ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। বক্তারা বলেন, হজ যাত্রীরা আল্লাহর মেহমান। আল্লাহ তায়ালা তাদের প্রতি দয়া করেছেন বলে হজ করার সুযোগ পেয়েছেন। তারা হজে গিয়ে দেশ ও জাতির উন্নতির জন্য দোয়া করবেন। হজযাত্রীরা জানান, হজের আগে এই প্রশিক্ষণ তাদের নির্ভুল ও সহি সুদ্ধভাবে হজের ফরজ ও সুন্নাত গুলো পালনে সাহায্য করবে।
