জামায়াত প্রার্থী আব্দুস সাত্তার চেয়ারম্যান নির্বাচিত

আপলোড তারিখঃ 2024-04-29 ইং
জামায়াত প্রার্থী আব্দুস সাত্তার চেয়ারম্যান নির্বাচিত ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নে গতকাল রোববার কড়া নিরাপত্তার মধ্যদিয়ে উপ-নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে জামায়াত ইসলামী বাংলাদেশের সমর্থিত প্রার্থী আব্দুস সাত্তার খান মোটরসাইকেল প্রতীক নিয়ে ৬ হাজার ১৮২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শরীফুল ইসলাম চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ১৪২ ভোট। আর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল হাসেম আনারস প্রতীক নিয়ে ১ হাজার ৫৩৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। আজমপুর ইউনিয়নে ২০ হাজার ৮৯ জন ভোটারের মধ্যে ১০ হাজার ৮৫২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

উল্লেখ্য, মহেশপুরের আজমপুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজান আলী গত ২১ জানুয়ারি মারা গেলে চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)