৩ কোটি টাকার সোনার বারসহ দুই ভাই আটক

আপলোড তারিখঃ 2024-04-29 ইং
৩ কোটি টাকার সোনার বারসহ দুই ভাই আটক ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৩ কোটি টাকা মূল্যের ৩টি সোনার বারসহ আপন দুই ভাইকে আটক করেছে মহেশপুর-৫৮ বিজিবি। গতকাল রোববার দুপুরে উপজেলার মান্দাড়বাড়িয়া ইউনিয়নের নগরবন্নী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের জলুলী গ্রামের বদিয়ার রহমানের ছেলে জুয়েল রানা (২৭) ও তার ভাই সুমন (২৩)।

মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক এইচ এম সালাহউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে সোনা পাচার হচ্ছে, এমন সংবাদ পেয়ে সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার করা হয়। গতকাল রোববার বেলা দুইটার টার দিকে নগরবন্নী নামক স্থান দিয়ে সীমান্তের দিকে যাওয়া একটি মোটরসাইকেলের গতিরোধ করে বিজিবি। এসময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় ৩ কেজি ৫৫৮  গ্রাম ওজনের ৩টি সোনার বার। যার আনুমানিক বাজার মূল্যে ৩ কোটি ৩৩ লাখ টাকা। এসময় জুয়েল ও সুমন নামের আপন দুই ভাইকে আটক করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)