ঝিনাইদহে চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির কর্মশালা

আপলোড তারিখঃ 2024-04-29 ইং
ঝিনাইদহে চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির কর্মশালা ছবির ক্যাপশন:

‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ শ্লোগানে ঝিনাইদহে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঝিনাইদহ সার্কেলের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব নাজনীন ওয়ারেস। প্রধান প্রশিক্ষক ছিলেন বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি) মো. জিয়াউর রহমান। এসময় সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিথিলা ইসলাম, বিআরটিএ ঝিনাইদহ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি) মো. আতিয়ার রহমান, পরিদর্শক (ইঞ্জি) এস এম সবুজ, (ইঞ্জি) তারিক হাসান, ট্র্যাফিক ইন্সপেক্টর গোলাম মোর্শেদ সহ অন্যান্যরা। প্রশিক্ষণ কর্মশালায় ৩ শতাধিক পেশাজীবী গাড়ি চালক অংশ গ্রহণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)