চুয়াডাঙ্গায় এসেছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব

আপলোড তারিখঃ 2024-04-29 ইং
চুয়াডাঙ্গায় এসেছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় এসেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অবঃ)। আজ সোমবার চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর ও ঝিনাইদহ জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণবিধিসহ সার্বিক বিষয়ে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি থাকবেন। বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মতবিনিময় শেষে তিনি গণমাধ্যমের সাথে ব্রিফিং করবেন। সফরসূচি সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতেই তিনি চুয়াডাঙ্গা সার্কিট হাউজে এসেছেন। আজ সোমবার চুয়াডাঙ্গায় সভা শেষে বিকেলেই তিনি ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা হবেন। মঙ্গলবার তিনি সাতক্ষীরায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)