ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় মহান মে দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা পৌনে তিনটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গির আলম প্রমুখ। সভায় জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, মহান মে দিবস যথাযথ মর্যাদায় পালন করতে হবে। দিবসের তাৎপর্যকে ধারণ করে মানুষের মাঝে পৌঁছে দিতে হবে। প্রত্যেকটি কর্মঘণ্টার মূল্য আছে। এই প্রস্তুতিমূলক সভাতেও আমরা সকলে আমাদের সময় ব্যয় করছি। নিশ্চয় ভালো ফলাফল আসবে।
