ছবির ক্যাপশন:
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ স্লোগানে দর্শনা বটতলায় পথচারী, রিকশা, ভ্যান ও অটোচালকদের মাঝে বিশুদ্ধ পানি, স্যালাইন ও শরবত বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি দামুড়হুদা উপজেলা শাখার আয়োজনে এবং আর্থ মুভিং গ্রুপ ঢাকার এমডি মুজিবুল হকের সহযোগিতায় এসব বিতরণ করা হয়।
এই অনুষ্ঠান উদ্বোধন করেন দর্শনার পৌর মেয়র আতিয়ার রহমান হাবু। হারুন অর রশিদ জুয়েলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি রুস্তম আলী, দর্শনা প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম ও রেলবাজার দোকান মালিক সমিতি সভাপতি টিপু সুলতান। আরও উপস্থিত ছিলেন শিক্ষক আল হেলাল রাজা, তারিফ উদ্দিন মাহফুজুর রহমান, বাকী বিল্লাহ আব্দুল হান্নান দুলাল, লাভলুসহ ১২ জন স্বেচ্ছাসেবী।

এদিকে দামুড়হুদার কাঁঠালতলায় একতা পরিবারের পক্ষ থেকে তৃষ্ণার্তদের মাঝে লেবুর শরবত বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত দ্বিতীয় দিনের মতো এই শরবত বিতরণ করা হয়। একতা পরিবারের পক্ষ থেকে লেবুর শরবত বিতরণের উদ্বোধন করেন হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. নিজাম উদ্দিন। এসময় তিনি বলেন, প্রচুর তাপদাহের কারণে মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। কঠিন তাপদাহের মধ্যেও জীবন জীবিকার তাগিদে মানুষ বাইরে বের হচ্ছে। এমন সময় সাধারণ মানুষের জন্য এমন মহতী উদ্যোগ গ্রহণের জন্য একতা পরিবারকে ধন্যবাদ জানায়। সেই সাথে এমন ভালো কাজ চলমান রাখবেন এমন প্রত্যাশা করি একতা পরিবারের কাছে। আমি সবসময় একতা পরিবারের সাথে আছি এবং থাকব।
পাখি ভ্যানচালক সামিউল ইসলাম বলেন, এই প্রচণ্ড রোদ গরমে সব সময় গলা শুকিয়েই থাকছে। মন চাচ্ছে না ঘর থেকে বের হতে। কিন্তু কাজ না করলে খাবো কি? তাই কষ্ট হলেও জীবিকার তাগিদে রাস্তায় বের হতে হচ্ছে। শুকনো গলায় ঠান্ডা লেবুর শরবত খেয়ে প্রাণটা জুড়িয়ে গেল।
এসময় উপস্থিত ছিলেন একতা পরিবারের সদস্য দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার দামুড়হুদা প্রতিনিধি মোজাম্মেল শিশির, জয়রামপুর প্রতিনিধি হেলাল উদ্দিন, সাংবাদিক আরিফুল ইসলাম মিলন, রকিবুল হাসান তোতা, জাহাঙ্গীর আলম মানিক, ডেনটিস্ট সোহানুর রহমান সোহান, শোভন, ইকরামুল হক, আনারুল ইসলাম প্রমুখ। শরবত তৈরি কাজে সহযোগিতা করেন সিরাজুল ইসলাম বুদো। আজ শনিবার কার্পাসডাঙ্গায় দিনভর বিনামূল্যে লেবুর শরবত বিতরণ করা হবে।
