আলমডাঙ্গায় ১শ পিস ট্যাপেন্টাডলসহ দুই যুবক আটক

আপলোড তারিখঃ 2024-04-27 ইং
আলমডাঙ্গায় ১শ পিস ট্যাপেন্টাডলসহ দুই যুবক আটক ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ আমির হোসেন (৩৫) ও হুমায়ূন কবিরর (২৫) নামের দুই যুবক আটক হয়েছে। এসময় তাদের নিকট থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বাড়াদী ইউনিয়নের নতিডাঙ্গা গ্রাম থেকে তাদের আটক করে পুলিশ।

জানা গেছে, নতিডাঙ্গা গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে হুমায়ন কবির ও একই গ্রামের কাছেদ শেখের ছেলে আমিরুল ইসলাম টাপেন্টাডল ট্যাবলেট ক্রয় করে সেবনের উদ্দেশ্য বহন করছিল। গোপন সংবাদ পেয়ে থানা পুলিশ নতিডাঙ্গা গ্রামের অভিযানে চালিয়ে টাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের আটক করে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে, কাউকে ছাড় দেয়া হবে না। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)